মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। আজ বুধবার দিনব্যাপি অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ও পোড়াবাড়িয়া পৃথক দুটি এলাকা থেকে অবৈধ ৮টি স্থাপনা উচ্ছেদের মাধ্যমে প্রায় ৬ শতাংশ ‘ক’ তফছিল ভুক্ত সরকারি জমি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভোগদখল করে আসছিল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কাননগো হাবিবুর রহমান, সার্ভেয়ার উজ্জল সরকার, চরফরাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আকরাম হোসেন ও পাকুন্দিয়া থানার এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ।

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান, পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া মৌজার ২২৬নং খতিয়ানে দশমিক ৪১৩ একর ভূমিতে ৬টি অবৈধ স্থাপনা এবং একই উপজেলার মির্জাপুর মৌজার ৩৬৫নং খতিয়ানে দশমিক ১০৫ একর ভূমিতে ২টি অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি জমি ভোগদখল করে আসছিল এলাকার প্রভাবশালী ব্যক্তিরা।

বিষয়টি নিয়ে মামলা হলে উচ্চ আদালত সরকারের পক্ষে রায় দেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্চেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com