মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

৩০ মার্চ খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান, যখন খুলতে পারে স্কুল-কলেজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৯৯ বার পড়া হয়েছে
৩০ মার্চ খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান, যখন খুলতে পারে স্কুল-কলেজ

নতুন করে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঈদুল ফিতর পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেদিন শবে বরাতের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। সেজন্য ছুটি আরো পিছিয়ে দেওয়া হতে পারে। নতুন করে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঈদুল ফিতর পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট মাধ্যম থেকে জানা গেছে।

আজ বুধবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেদিন শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে সেদিন স্কুল-কলেজ খোলা হবে না।

 

তিনি আরো বলেন, ছুটির বিষয় নিয়ে দুই-একদিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের সঙ্গে আলোচনা করা হবে। আগামী ৩০ মার্চ ছুটি ঘোষণা করে মাউশিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হবে।

ছুটি বাড়ানোর বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেয়া হবে। তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও প্রাক-প্রাথমিক খুলছে না। এ বিষয়ে পরে জানিয়ে দেয়া হবে। পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেয়া হবে। অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস নেয়া হবে। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com