সকাল সাড়ে দশটায় উপজেলা চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) একেএম লুৎফর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শুভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। শুভাযাত্রাটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে আয়োজিত উন্নয়ন মেলায় এসে শেষ হয়।
মেলায় উপজেলা সরকারি ও বেসরকারি পর্যায়ে সেবাপ্রদানকারী বিভিন্ন দপ্তরের ৩৭টি স্টলে শংশ্লিষ্ট দাপ্তরিক সেবাপ্রদান সম্পর্কে অবহিত করা হচ্ছে।
উদ্ভোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, শ্বাধীনতার পর যুদ্ধ-বিদ্ধস্ত বঙ্গুর অর্থনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার গতিশীল নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরে একটি ক্রমবর্ধমান উন্নয়নশীল অর্থনীতির দিকে ধাবিত করেন। তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।
উদ্ভোধনী আলোচনা শেষে উন্নয়ন বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শিত হয়।