মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৫৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মাস্ক পরিধান না করায় ছয়জনের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকেলে পাকুন্দিয়া সদর বাজার ও এগারসিন্দুর গ্রাম থেকে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান।

জানাযায়, আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক একেএম লুৎফুর রহমান। এসময় মাস্ক পরিধান না করায় ছয়জনের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ওজনে কারচুপির অপরাধে উত্তম মিষ্টান্ন ভান্ডারের মালিক স্বপন মোদকের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও জনস্বাস্থ্য পরিপন্থি কাজের অপরাধে উপজেলার এগারসিন্দুর গ্রামের নিশাত পোল্ট্রি খামারের মালিক এমদাদুল হকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি তায়েবসহ একদল পুলিশ।

পাকুন্দিয়া উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফুর রহমান বলেন, পশু আইনের ২০০৫ এর ২৫ ধারায় নিশাত পোল্ট্রি খামার থেকে পাঁচ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪৬ ধারায় উত্তম মিষ্টান্ন ভান্ডার থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com