মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

প্রশাসনের হস্তক্ষেপে সেই সংখ্যালঘু পরিবার মুক্ত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২০৬ বার পড়া হয়েছে
প্রশাসনের হস্তক্ষেপে সেই সংখ্যালঘু পরিবার মুক্ত

অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে সেই সংখ্যালঘু পরিবারটি মুক্তি পেয়েছে। আজ মঙলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)একেএম লুৎফর রহমান একদল পুলিশ নিয়ে সেই কাঁটাতারের বেড়া অপসারণ করে তাদের মুক্ত করে।

গত শনিবার (৩ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তালদর্শী গ্রামে প্রভাবশালী দখলদাররা একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল করে বাড়ির চারপাশে পাকা পিলারের খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া নির্মাণ করে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে একটি সংখ্যালঘু পরিবারসহ কয়েকটি মুসলিম পরিবার। এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে স্থানীয় প্রশাসনের।

এসময় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান, পুলিশ-পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আমিনুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলার তালদর্শী গ্রামের অশোক কুমার দে’র সঙ্গে পাশর্^বর্তী চরখামা গ্রামের কুতুব উদ্দীন পাঠান গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এর জেরে গত শনিবার সকাল ৯টার দিকে কুতুব উদ্দীন পাঠানের তিন ছেলে মাজহারুল হক পাঠান, আমিনুল হক পাঠান ও মামুন পাঠান এর নেতৃত্বে ৫০-৬০জনের একটি দল জোরপূর্বক বিরোধপূর্ণ ওই জমি দখল করে নেয়। পরে তারা ওই জমির চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করে। এতে অশোক কুমার দে’র পরিবারসহ আশপাশের কয়েকটি মুসলিম পরিবারের শতাধিক লোক অবরুদ্ধ হয়ে পড়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com