মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে জনপ্রিয় অভিনেত্রী কবরী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৫৮ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে জনপ্রিয় অভিনেত্রী কবরী

ঢাকাই সিনেমার একসময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গুণী এই অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কবরী জানান, করোনায় আক্রান্ত হয়ে ৫ এপ্রিল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে এখনও পর্যন্ত মোটামুটি ভালো আছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, গত কিছুদিন ধরেই ম্যাডাম অসুস্থবোধ করছিলেন। ৫ দিন আগে তার করোনার যমুনা পরীক্ষা করা হয়। তিন দিন আগে রিপোর্ট আসে তার করোনা পজিটিভ। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নূর উদ্দিন আরও জানান, বর্তমানে ডাক্তারদের সার্বক্ষণিক নজরদারিতে আছেন কবরী। তিনি নিজেও সবসময় অভিনেত্রীর পাশে আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com