বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১২১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে কাকন মিয়া (৩৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল সকালে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কাকন মিয়া পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের মৃত লালচান মিয়ার পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাকন মিয়া শারীরিক প্রতিবন্ধী ছিলেন। সে প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতো। নিহত কাকন মিয়া জুয়া ও নেশার সাথে জড়িত ছিলো বলে পারিবারিক সদস্যরা জানায়। শুক্রবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে কাকনের মোবাইল ফোনে একটি ফোন আসার পরই সে ঘর থেকে বাহির হয়ে যায়। পরে শনিবার সকালে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের পরাশর পাড়া ঘোষ হাটি এলাকার ইউনুস মিয়ার পাটক্ষেতে কাকনের লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

অষ্টগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে এ হত্যাকান্ডটি ঘটেছে। নিহতের পুরুষাঙ্গে হালকা কাটা দাগ রয়েছে। লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) এ.এস.এম আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com