মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় বিনা মূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বিনা মূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে  কৃষি  উপকরণ বীজ ও সার এবং তিনজন কৃষকের মাঝে ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০২১-২০২২ মৌসুমে প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৩শ’ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

আজ রবিবার (১১এপ্রিল) দুপুর ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।  এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা আ. ছামাদ, অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, নারান্দি ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা  কৃষক লীগের সভাপতি এড. আব্দুল আওয়াল, সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা  সাইফুল হাসান আলামিন জানান, ৫০% ভর্তুকিতে স্বল্পমূল্যে  ধান কাটার তিনটি কম্বাইন্ড হারভেস্টারসহ ১৩শ’ জন কৃষকের মাঝে ১১ লক্ষ ৩৭ হাজার ৫শ’ টাকা ব্যয়ে প্রতি কৃষক পাবে ৫ কেজি আউশ ধানের বীজ,
২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com