বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নব নির্মিত ইউপি ভবনের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে নব নির্মিত ইউপি ভবনের উদ্বোধন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুটি নবনির্মিত ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

 

সোমবার (১২ এপ্রিল) দুপুরে প্রথমে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ ও পরে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের নব নির্মিত পৃথক দুটি ভবনের উদ্বোধন করেন এমপি তৌফিক।

এ সময় বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক ভূঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম, সরকারি রোটারী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মুজতবা আরিফ খান, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফারুক আহাম্মদ প্রমুখ।

পরে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাছেদ মিয়ার সভাপতিত্বে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

২০১৯-২০২০ অর্থবছরে বরাদ্দকৃত ১ কোটি ৬১ লক্ষ ৯৫ হাজার ৬ টাকা ব্যায়ে নির্মাণ করা হয় বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ ভবন ও একই অর্থবছরে ১ কোটি ৬৪ লক্ষ ৫৯ হাজার ৮৪৮ টাকা ব্যায়ে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করা হয়।

অত্র এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নব নির্র্মিত ভবন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান স্থানীয়রা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com