কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চার অসহায় ব্যক্তিকে মহামান্য রাষ্ট্রপতির আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের হাতে অনুদানের এসব চেক তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান। মহামান্য রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল হতে এসব অনুদান প্রদান করা হয়।
অনুদানপ্রাপ্তরা হলেন, উপজেলার আহুতিয়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জোসনা বেগম, রুপসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মেহেরা, চরফরাদী গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী ফরিদা ইয়াসমিন ও আশুতিয়া গ্রামের সবুজ। এর মধ্যে জোসনা বেগমকে ৫০হাজার এবং মেহেরা, ফরিদা ইয়াসমিন ও সবুজ প্রত্যেককে ২০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.)একেএম লুৎফর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল হতে ওই চার ব্যক্তিকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।