মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় ২০পিস ইয়াবাসহ আটক ১

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ২০পিস ইয়াবাসহ আটক ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০পিস ইয়াবাসহ মোখলেছ (২৭)নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙলবার সকালে উপজেলার মাইজহাটি এলাকার বাবর আলী মার্কেটের পাশের একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃত মোখলেছ উপজেলার মাইজহাটি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মোখলেছ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচা করে আসছে। মঙলবার সকালে সে বাবর আলী মার্কেটের পাশে একটি মুদির দোকানের সামনে বসে ইয়াবা বিক্রয় করছে। এমন সংবাদ পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে গোলাপি রঙের ২০পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় আহুতিয়া তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান বলেন, আজ মঙলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com