কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে করোনাকালীন পেশাভিত্তিক নিম্ন আয়ের লোকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, সহকারী কমিশনার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ ওবায়দুর রহমান সাহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম সহ অন্যরা।
অনুষ্ঠানে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১টি মিষ্টি কুমড়া প্রদান করা। এসব ত্রাণ ৫০ জন পরিবহন শ্রমিক ও ৭০ জন বিভিন্ন পেশার শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়।