মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

দেশে আবারো করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে
করোনায় আজও ১০১ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৮ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১০ হাজার ৭৮১ জন। এদিকে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এ নিয়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা করিয়েছেন ২৭ হাজার ৪২৯ জন। তার মধ্যে শনাক্তের হার ১৪.৬৩। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

আগের দিন বুধবার (২১ এপ্রিল) ৯৫ জনের মৃত্যু হয়েছিল। চার হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়।

২০২০ সালের ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিন করোনা আক্রান্ত মানুষের মৃত্যু বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com