মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নরসুন্দা নদীর বুকে এখন বোরোর আবাদ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২০৪ বার পড়া হয়েছে
নরসুন্দা নদীর বুকে এখন বোরোর আবাদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী শুকিয়ে গেছে। এর দুই পাশে কৃষকরা আবাদ করছেন বোরো ধান। বর্ষায় নদীটি জলে ভরে উঠলে স্রোত থাকে। তখন পলি জমে নরসুন্দার তলদেশে সেখানেই ফলে বোরো ধান। মাটি খুবই উর্বর। একারণে উৎপাদন খরচ নেই বললেই চলে। ধানের ফলনও ভালো হয়। এতে কৃষকেরা লাভের মুখ দেখেন। এতে তারা খুব খুশি।

খোঁজ নিয়ে জানা গেছে, নরসুন্দা নদীটি পাকুন্দিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জ শহর হয়ে ভাটি অঞ্চলে গিয়ে মিলেছে। নদীটি মূলত পুরোনো ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী।

স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, মাছ শিকারের জন্য একসময় এই নরসুন্দা নদীর বিভিন্ন অংশে বাধ দেওয়া হতো। বছর বছর বাঁধের সংখ্যা বেড়ে চলে। অপরিকল্পিতভাবে বাঁধের সংখ্যা বেড়ে চলে। বাঁধ দেওয়ার ফলে নদী ভরাট হয়ে যেতে থাকে। এছাড়া দখল ও দূষণের কারণে নদীর নাব্যতা কমতে থাকে। নদীটি মরে যেতে থাকে। নৌ চলাচল বন্ধ হয়ে যায়। শুষ্ক মৌসুমে নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। তবে বর্ষা মৌসুমে নদীটি ভরে উঠে।

চরকুর্শা, দক্ষিণ চরটেকী, গোল্লারচর, ঝাউগারচর, চরতেরটেকিয়া, চরফরাদী, চরটেকী ও চরকাওনা গ্রামের কয়েকজন কৃষক বলেন, নরসুন্দার বুকে আগাম জাতের ধান চাষ করা হয়। অনেকটাই হাওড় অঞ্চলের বোরো মৌসুমের ধান আবাদের মত। বৃষ্টির পানিতে নদী ভরে যাওয়ার আগেই ফসল গড়ে তোলা হয়। এছাড়াও নদীর জমিতে ধান আবাদে সার ও কীটনাশক দিতে হয়না। নদীর সরু অংশ যেটুকু পানি থাকে, প্রয়োজনে সেচ দেওয়া যায়। একারণে উৎপাদন খরচ কম হয়। আর কৃষকের গোলা ভরে উঠে ধান। নরসুন্দা নদীতে কি পরিমাণ আবাদ করা হয় এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই কৃষকের কাছে। স্থানীয় কৃষি অফিসে খোঁজ নিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com