বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

চন্দ্রজয়ী মাইকেল কলিন্স আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে
চন্দ্রজয়ী মাইকেল কলিন্স আর নেই

১৯৬৯ সালে চাঁদের বুকে পা রাখা দলের অন্যতম সদস্য মাইকেল কলিন্স মারা গেছেন। মাইকেল কলিন্সের পরিবার জানায়, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর বুধবার তার মৃত্যু হয়েছে। ​মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুতে শোক জানিয়ে নাসা এক বিবৃতি বলেছে, জাতি আজ একজন সত্যিকারের অগ্রদূত ও প্রবক্তাকে হারিয়েছে। অ্যাপোলো ১১ অভিযানের কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্সকে কেউ কেউ ‘ইতিহাসের সবচেয়ে একাকী মানুষ’ বলতেন। দুই সঙ্গীকে নিয়ে সেই অভিযানে তিনি প্রথমবারের মতো চাঁদে অবতরণ করেছিলেন। এটি আমাদের জাতির জন্য একটি মাইলফলক অর্জন ছিল।

মাইকেল কলিন্স ১৯৩০ সালে ইতালির রোমে জন্মগ্রহণ করেন। তিনি ওয়েস্ট পয়েন্টের মার্কিন সামরিক একাডেমি থেকে স্নাতক শেষে বিমান বাহিনীতে যোগ দেন। ১৯৬৩ সালে নাসা তাকে মহাকাশচারী হিসেবে বেছে নিয়েছিল। তার প্রথম মহাকাশ যাত্রা ছিল জেমিনি-১০ অভিযান।

১৯৬৯ সালের ১৬ জুলাই চাঁদের বুকে প্রথম পা রেখেছিল নাসার অ্যাপোলো-১১। চাঁদে অবতরণ করা ওই অভিযানে নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিনের সঙ্গী ছিলেন মাইকেল কলিন্স।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com