বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

বিয়ের ৭ বছর পর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে
বিয়ের ৭ বছর পর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন এক ব্যক্তি। ভারতের বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ শহরের এ ঘটনা সিনেমার গল্পকেও হার মানায়। জানা গেছে, বিহারের খাগরিয়া জেলার বাসিন্দা স্বপ্না কুমারী ২০১৪ সালে সুলতানগঞ্জের উত্তম মণ্ডলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। দুই সন্তান নিয়ে তাদের সুখের সংসার ভালোই চলছিলো।

এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। একদিন স্বপ্নার সঙ্গে ওই গ্রামেরই উত্তমের অল্প বয়সী এক আত্মীয় রাজু কুমারের দেখা হয়। এরপর ওই যুবকের সঙ্গে জড়িয়ে পড়েন উত্তমের স্ত্রী। যা কিছু দিনের মধ্যেই উত্তম জানতে পারেন। যদিও এত দিনের বিবাহিত স্ত্রীর সম্পর্কে একথা শোনার পর উত্তম হতবাক হন এবং দুমড়ে-মুচড়ে যান। প্রথম দিকে এ নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়। উত্তমের বাড়ির লোকেরাও স্বপ্নাকে বোঝানোর চেষ্টা করেন। অবশ্য তাতে কোন কাজ হয় না। স্বপ্নার মনকে তো আর বেঁধে রাখা যায় না।

অবশেষে সেই ভাঙনের যন্ত্রণা সামলে ওঠে উত্তম মণ্ডল ঠিক করেন স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেবেন। সম্প্রতি উত্তম নিকটবর্তী দুর্গা মন্দিরে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বপ্না এবং রাজুর বিয়ে দেন পরিবারের সদস্যদের উপস্থিতিতে। তিনি তাদের দুই হাত তুলে আশীর্বাদও দেন তাদের সুখী জীবনের জন্য। তবে বিয়ের মূহুর্তে নিজেকে সামলাতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন উত্তম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com