মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

রবিবার নগদ টাকা পাচ্ছে ৬ লাখ পরিবার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৯৬ বার পড়া হয়েছে
রবিবার নগদ টাকা পাচ্ছে ৬ লাখ পরিবার

মহামারি করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সকল পেশাজীবীর মানুষ। তবে সমাজের অন্য পেশার মানুষের তুলনায় দরিদ্র মানুষের ওপর বেশি প্রভাব পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত এমন ৬ লাখ দরিদ্র পরিবারকে ২ হাজার ৫১৫ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে আগামী ২ মে (রবিবার) বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল সেবার মাধ্যমে ওই অর্থ বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে।

দরিদ্র পরিবারগুলো অন্তত ঈদের আগেই তাদের প্রয়োজনীয় খাদ্য বা ওষুধের মতো মৌলিক চাহিদা পূরণ করতে পারেন সেজন্যই প্রথম পর্যায়ে ওই নগদ সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনা সংক্রামণের প্রথম ঢেউয়ে ২০২০ সালের ১৪ মে প্রধানমন্ত্রী সারা দেশে ৫০ লাখ দরিদ্র পরিবার ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দিয়েছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com