করোনা মহামারী মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের এই সময়ে সারা দেশের ন্যায় ভৈরবের ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহীদ আইভি রহমান ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে ৪শতাধীক পরিবহন শ্রমিকদের প্রত্যেকের হাতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহার হিসেবে ৫ কেজি চাউল, ১ লিটার তেল, ১ কেজি ডাউল, ১ কেজি আলু, ১ কেজি লবন ও একটি করে মিষ্টিকুমড়ার ব্যাগ তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশ গ্রহণ করেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হীমাদ্রী খীসা, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প. প. কর্মকর্তা মো. খুরশিদ আলম, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন, ভৈরব পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুগ্ম-সাধারন সম্পাদক রাফিউল আলম মঈন, উপজেলা আওয়ামী লীরগের সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা, উপজেলা যুবলীগের আহবায়ক অরুণ আল আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনসহ আরো অনেকেই। লকডাউনের এই দূরদিনে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন শ্রমিকরা।
প্রসঙ্গত, সারাদেশের ন্যায় ভৈরবেও চলছে সরকার ঘোষিত লকডাউন। টানা লক ডাউনের পর ব্যবসা-প্রতিষ্ঠান খোলে দেওয়ার ঘোষনা আসলে এখনো বন্ধ রয়েছে সব ধরনের গণ পরিবহন । ফলে চরম দুর্ভোগে পড়েছে এ খাতে জড়িত সর্বস্তরের শ্রমিকরা। এ পরিস্থিতিতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশের পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচী হাতে নেয় সরকার।