মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় জোর করে জমি দখলের পায়তারা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জোর করে জমি দখলের পায়তারা

পূর্ব বিরোধের জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাকির হোসেন নামের এক ব্যক্তির জমি জবরদখল করে নেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে গত মঙলবার দুপুরে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী জাকির হোসেন। জাকির হোসেন ও প্রতিপক্ষের লোকজনের বাড়ি উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী গ্রামে।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মিরদী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাকির হোসেন। তিনি চরখামা মৌজার ৬১নম্বর খতিয়ানে ৭৭৪নম্বর দাগের ১৩শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হন। গত ২২বছর ধরে তিনি এ জমিটুকু ভোগদখল করছেন। পূর্ব শত্রুতার জেরে কয়েক দিন ধরে ওই জমিটুকু জবরদখল করে নিয়ে যেতে পায়তারা করছে প্রতিপক্ষের লোকেরা। গত ১৭এপ্রিল শনিবার বিকেল ৫টার দিকে প্রতিপক্ষের রবি মিয়া, জাহাঙ্গীর মিয়া, খোকন মিয়া, অনিক মিয়া ও লিপি আক্তার দলবেঁধে ওই জমিতে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করায় জাকির হোসেনকে মারধর করতে ছুঁটে যায় তারা। এসময় জাকির হোসেন এর ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে তারা চলে যায়।

ভুক্তভোগী জাকির হোসেন বলেন, ‘পৈত্রিকসূত্রে আমি ওই জমির মালিক। আমাকে নিরীহ ও দুর্বল পেয়ে ওরা আমার পৈত্রিক জমিটুকু জবরদখল করে নিয়ে যেতে চাচ্ছে। গত কয়েকদিন আগে তারা আমার জমিতে গিয়ে শতাধিক কলা গাছ কেটে ফেলে। এতে আমার প্রায় ৬০হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এনিয়ে বারাবারি করলে তারা আমার বড় ধরনের ক্ষতি করবে বলেও প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছে।’

পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম বলেন, এ ঘটনায় জাকির হোসেন থানায় সাধারণ ডায়েরি করেছেন। দ্রুত তদন্ত করে প্রতিবেদন আদালতে পাঠানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com