বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

বিয়ের ২৭ বছর পর ডিভোর্সের ঘোষণা দিলেন গেটস দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ১৯৫ বার পড়া হয়েছে
বিয়ের ২৭ বছর পর ডিভোর্সের ঘোষণা দিলেন গেটস দম্পতি

বিল ও মেলিন্ডা গেটস তাদের বিয়ের সাতাশ বছর পর এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেছেন, “জুটি হিসেবে এগিয়ে যেতে পারি এটা আমরা আর বিশ্বাস করি না।” খবর বিবিসি’র।

এক টুইট বার্তায় তারা ঘোষণা দিয়েছেন, “আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।”

মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেয়ার পর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল। বিলিওনেয়ার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি সংক্রামক রোগ ও শিশুদের টিকাদান উৎসাহিত করতে বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে।

গেটস দম্পতি ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেটস দ্যা গিভিং প্লেজ- উদ্যোগের সঙ্গে জড়িত যার লক্ষ্য হল -ধনীদের সম্পত্তির সিংহভাগ দাতব্য কাজে ব্যয় করা।

ফোর্বসের হিসেবে, বিল গেটস এ মূহুর্তে বিশ্বের চতুর্থ ধনী এবং তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার।

 

তিনি এ মূলত এ অর্থের মালিক হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের মাধ্যমে। ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা এ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা তিনি।

বিল ও মেলিন্ডা গেটস তাদের বিবাহ বিচ্ছেদ সম্পর্কে টুইটারে বিবৃতি দিয়েছেন। “গত ২৭ বছর ধরে আমরা তিনটি অসাধারণ সন্তানকে বড় করেছি এবং একটি ফাউন্ডেশন তৈরি করেছি যা বিশ্ব জুড়ে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে”।

বিবৃতিতে তারা বলেন, “ফাউন্ডেশনে আমরা এক সাথে কাজ করে যাবো। কিন্তু জীবনের পরবর্তী ধাপে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো বলে আমরা আর বিশ্বাস করি না।” বিবৃতিতে তারা তাদের নতুন জীবনের গোপনীয়তার দিকটিও সবাইকে মনে করিয়ে দেন।

বিল ও মেলিন্ডার পরিচয় কীভাবে?

মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন প্রডাক্ট ম্যানেজার হিসেবে ১৯৮৭ সালে এবং ওই বছর তারা নিউইয়র্কে একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন।

নেটফ্লিক্স ডকুমেন্টারিতে বিল বলেছেন, “আমরা একে অন্যের যথেষ্ট যত্ন করেছি এবং সেখানে দুটি সম্ভাবনা ছিলো- হয় বিচ্ছেদ নয়তো বিয়ে।”

১৯৯৪ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। নিজের দাতব্য কাজে জোর দেয়ার জন্য বিল গেটস গত বছর মাইক্রোসফট বোর্ড থেকে সরে দাঁড়ান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com