বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার গেটস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে
বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার গেটস

বিশ্বের সবচেয়ে আলোচিত ও ধনী দম্পতি বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ৩ মে টুইটারে যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দেন। বিল ও মেলিন্ডা জানিয়েছেন, তারা চেষ্টা করেছেন একসঙ্গে থাকার। কিন্তু তাদের পক্ষে আর দম্পতি হয়ে একসঙ্গে থাকা সম্ভব নয়।

বিল ও মেলিন্ডার সংসারে তিনটি সন্তান রয়েছে। বড় সন্তানের নাম জেনিফার গেটস। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে ইনস্টাগ্রামে জেনিফার লিখেছেন, ‘এ ঘোষণায় পুরো পরিবার কঠিন সময় পার করছে। এ পরিস্থিতিতে কীভাবে নিজের আবেগ সামলানো যায় এবং সেই সঙ্গে পরিবারের সদস্যদের সামলে রাখা যায়, তা নিয়ে এখনো আমি কাজ করছি। এতে আমাকে সুযোগ ও সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞ।’

২৫ বছর বয়সী জেনিফার আরও লিখেছেন, ‘এই বিচ্ছেদের বিষয়ে আমি ব্যক্তিগত পর্যায়ে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এটি মনে রাখবেন, আপনাদের সহানুভূতিশীল বক্তব্য ও সমর্থন আমার কাছে অনেক বড় বিষয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমাদের চাওয়া বুঝতে পারায় সবার প্রতি ধন্যবাদ। আমরা এখন আমাদের জীবনের পরবর্তী পর্যায় নিয়ে কাজ করব।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com