মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় তিন মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় তিন মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা

মাদক দ্রব্য সেবন ও বিক্রয় করার অপরাধে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৫ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.)একেএম লুৎফর রহমান তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার মির্জাপুর গ্রামের লাল মিয়ার ছেলে ছোটন মিয়া (৩২) কে দুই বছর, একই গ্রামের ইছাম উদ্দিনের ছেলে মোস্তাকিম (২৭) ও হেলাল উদ্দিনের ছেলে আল আমিন (২৬) কে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

জানা যায়, বুধবার দুপুুরে উপজেলার মির্জাপুর গ্রামের নিজ বাড়িতে বসে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিল ছোটন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান। এসময় ওই বাড়ি থেকে ছোটন, মোস্তাকিম ও আল আমিন নামের তিন যুবককে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ছোটনের কাছ থেকে ১১৫পিস, মোস্তাকিমের কাছ থেকে ২০পিস ও আল আমিনের কাছ থেকে ১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার ও এসআই এম তপু খান প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সনের ৩৬(১) সারণির ১৬, ৯(১)এর ‘গ’ ধারায় ছোটন মিয়াকে দুই বছর কারাদ- ও পাঁচশত টাকা অর্থদন্ড অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোস্তাকিম ও আল আমিনকে ছয় মাস করে কারাদন্ড ও দুইশত পঞ্চাশ টাকা করে অর্থদন্ড অনাদায়ে পাঁচদিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তাদের সবাইকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com