বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১
  • ১৬৭ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্নো রাজ্যে ইসলামিক স্টেট অনুপ্রাণিত জঙ্গিদের দু’টি হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ সৈন্য ও ১৫ মিলিশিয়াম্যান রয়েছেন। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা গত সোমবার রাতে মেশিনগান সজ্জিত বিভিন্ন ট্রাকে করে এসে আজিরি শহরে হামলা চালায়। সামরিক সূত্র জানায়, জিহাদিরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে সেখানে ব্যাপক যুদ্ধ হয়। এতে পাঁচ সৈন্য এবং জিহাদি বিরোধী ১৫ মিলিশিয়া নিহত হয়।

সামরিক সূত্র আরো জানায়, আইএসডব্লিউএপি একই সামরিক ঘাঁটিতে রবিবার চালানো হামলায় ওই ঘাঁটির সামরিক কমান্ডারের পাশাপাশি ছয় বেসামরিক নাগরিক নিহত হয়। এ সময় জিহাদিরা বিভিন্ন অস্ত্র লুট করে নিয়ে যায়। সৈন্যরা রবিবার ওই ঘাঁটিতে ফিরে আসে।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা এ যুদ্ধে পাঁচ সৈন্য ও ১৫ মিলিশিয়া যোদ্ধাকে হারিয়েছি।’ ওই সূত্র জানায়, ক্রসফায়ারে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে বহু সংখ্যক সন্ত্রাসী বিভিন্ন গাড়িতে করে আসে এবং সৈন্যদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। সেখানে কয়েক ঘণ্টা ধরে এ যুদ্ধ চলে।’
স্থানীয় বাসিন্দারা যুদ্ধের কবল থেকে বাঁচতে পালিয়ে পার্শ্ববর্তী মফা এলাকায় আশ্রয় নেয়।

এদিকে গতকাল মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা জানান, ক্যামেরন সীমান্তের কাছের রন শহরের উপকণ্ঠে মঙ্গলবার পৃথক এক ঘটনায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। সেখানে স্থলমাইনের বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় তারা ওই পথ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন।

ইসলামিক স্টেট অনুপ্রাণিত জিহাদিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সেনা শিবিরে ব্যাপক হামলা চালায়। দেশটিতে এক দশক ধরে চালানো বিভিন্ন জঙ্গি হামলায় প্রায় ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com