বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

সাবেক প্রেমিকার কারণেই ২৭ বছরের সংসার ভাঙল বিল গেটসের?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১
  • ১৮৪ বার পড়া হয়েছে
সাবেক প্রেমিকার কারণেই ২৭ বছরের সংসার ভাঙল বিল গেটসের?

২৭ বছর সংসার করার পর গত ৩ মে বিশ্বের সবচেয়ে ধনী এবং আলোচিত দম্পতি বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দেন। সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টি সুপেরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন মেলিন্ডা গেটস। আলোচিত এ ঘটনা নিয়ে জোর চর্চা হচ্ছে নেটদুনিয়ায়। একে একে বেরিয়ে আসছে নানা জানা অজানা তথ্য।

এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিল গেটস স্ত্রী মেলিন্ডার সাথে চুক্তি করে প্রতি বছর সাবেক প্রেমিকার সাথে দীর্ঘ ছুটি কাটাতেন। এ তথ্য উঠে এলো বহুল আলোচিত বিচ্ছেদের খবরের পর।

জানা গেছে, ১৯৮০ এর দশকে অ্যান উইনব্লাড নামের ওই প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম করতেন বিল গেটস। এরপর ১৯৮৭ সালের তাদের ব্রেকআপ হয়ে যায়। ওই বছর মেলিন্ডার সাথে পরিচয় হয় বিল গেটসের। যদিও অ্যান উইনব্লাড বিয়ের জন্য অনেক বেশি আগ্রহী থাকলেও ওইসময় মাইক্রোসফটের পিছনে দিন রাত সময় ব্যয় করতেন। এরপরেও ওই জুটি নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখে। এমনকি ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে বিল গেটস তা স্বীকার করেন।

তিনি জানান, ‘আমি যখন মেলিন্ডাকে বিয়ে করার কথা ভাবি তখন অ্যানের কাছ থেকে আগে অনুমতি নেই।’ পরে মেলিন্ডার সঙ্গে বিয়ের পরও প্রতি বছর ছুটিতে অ্যানের সাথে দীর্ঘ সময় কাটাতেন বিল। সূত্র: ফক্স বিজনেস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com