মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র ব্যক্তিগত উদ্যোগে বাস-শ্রমিক, নাপিত ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতরের উপহার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৭ মে) বিকেলে কিশোরগঞ্জ টেনিস গ্রাউন্ড মাঠে প্রায় দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় আরও দেড় শতাধিক অসহায় পরিবারে খাদ্য সামগ্রী দেয়া হবে। খাদ্য সামগ্রীর উপহারে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি লবণ ও ২ কেজি পেঁয়াজ।

এসময় সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন বিগ্রেড কিশোরগঞ্জ ও এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র সহযোগিতায় করোনা রোগীদের জন্য ফি এ্যাম্বুলেন্স সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়। দুটি ফোন নাম্বারে ২৪ ঘণ্টা এ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যাবে। এ্যাম্বুলেন্স সেবার দায়িত্বে থাকবে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী (০১৭৭৮-৬৭৭৪৪৬) ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী (০১৭৭৮-৬৭৬৩৯৪)।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যের মাঝে  উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: শামীম আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসাউদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদির মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা বাছির উদ্দিন রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, ছাত্রলীগ নেতা সোলেমান প্রমুখ। এছাড়াও সদরের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চেয়ারম্যান ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে উপস্থিত অতিথিবৃন্দ সকলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর শুভ উদ্বোধন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com