আজ শুক্রবার (৭ মে) বিকেলে কিশোরগঞ্জ টেনিস গ্রাউন্ড মাঠে এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র ব্যক্তিগত উদ্যোগে বাস-শ্রমিক, নাপিত ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতরের উপহার বিতরণের পরে এ সেবার উদ্বোধন করা হয়।
দুটি ফোন নাম্বারে ২৪ ঘণ্টা এ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যাবে। এ্যাম্বুলেন্স সেবার দায়িত্বে থাকবে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী (০১৭৭৮-৬৭৭৪৪৬) ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী (০১৭৭৮-৬৭৬৩৯৪)।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: শামীম আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসাউদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদির মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা বাছির উদ্দিন রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, ছাত্রলীগ নেতা সোলেমান প্রমুখ। এছাড়াও সদরের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চেয়ারম্যান ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আজ প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি লবণ ও ২ কেজি পেঁয়াজ মোট ১৮ কেজির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় আরও দেড় শতাধিক অসহায় পরিবারে খাদ্য সামগ্রী দেয়া হবে।