বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫০ জন সেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য ও সদস্যাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
.
আজ রোববার (৯ মে) পাকুন্দিয়া উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরন উদ্বোধন করেন উপজেল নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একে এম লুৎফর রহমান। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: হারুন অর রশিদ, প্রশিক্ষক মো: শামিম হোসেন ও মনোয়ারা বেগম।
.
প্রতিজনকে সাড়ে ৩ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০গ্রাম আলু, ৫০০ গ্রাম সয়াবিন তৈল ও ৫০০ গ্রাম পেঁয়াজ বিতরন করা হয়।