মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

২০২৫ পর্যন্ত পিএসজিতেই থাকছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১
  • ২৩৬ বার পড়া হয়েছে
২০২৫ পর্যন্ত পিএসজিতেই থাকছেন নেইমার

সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে ২০২৫ সাল পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গেই থাকার চুক্তি করলেন নেইমার। এর ফলে প্যারিসের দলটির সঙ্গে আরও ৪ বছর থাকছেন এই ব্রাজিলিয়ান তারকা।

গত কয়েক মৌসুমের মতো এবারও নেইমারের তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল। যেখানে ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে লিগ ওয়ানে পাড়ি দিয়েছিলেন তিনি।

নেইমারের আগের চুক্তিটি ২০২১-২২ মৌসুম পর্যন্ত ছিল। তবে নতুন চুক্তির ফলে এল’ইকুয়েপের তথ্য অনুযায়ী প্রতিটি মৌসুমের জন্য ৩০ মিলিয়ন ইউরো করে পাবেন এই ফরোয়র্ড। এছাড়া চুক্তিতে রয়েছে, তিনি যদি পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন তবে বড় অংকের বোনাস পাবেন।

এদিকে দলের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গেও চুক্তি নবায়ন করার ইচ্ছে প্রকাশ করেছে পিএসজি। ২২ বছর বয়সী এই ফরাসি তরুণের বর্তমান মেয়াদ আগামী মৌসুমে শেষ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com