বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

১ টাকার দাম ৪৫ হাজার টাকা!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে
১ টাকার দাম ৪৫ হাজার টাকা!

মাত্র ১ টাকার পুরনো নোট। কিন্তু একটি ওয়েবসাইটে সেরকমই কয়েকটি এক টাকার নোটের বান্ডিল বিক্রি হচ্ছে ৪৫ হাজার টাকায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

কয়েনবাজার নামে ওয়েবসাইটটিতে গেলেই দেখা মিলবে ওই এক টাকার নোটের। যার আসল মূল্য ৪৯ হাজার ৯৯৯ টাকা। ছাড় দিয়ে সেটাই মিলছে ৪৫ হাজার টাকায়। আর একথা সামনে আসতেই রীতিমতো হইচইও পড়ে গেছে। কিন্তু ঠিক কী কারণে ওই নোটের বান্ডিলের এত দাম? জানলে আপনিও অবাক হবেন।

এমন অনেকেই রয়েছেন, পুরনো দিনের কয়েন বা টাকা জমানো যাদের নেশা। কেউ ব্রিটিশ শাসনামলের পয়সা জমাতে পছন্দ করেন। ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে কেউ প্রচলিত পুরনো নোট বা কয়েন জমানো পছন্দ করেন। এজন্য তারা যেকোনও মূল্য দিতেই সাধারণত প্রস্তুত থাকেন। তাই কখনও মাত্র ১ টাকার কয়েন, তো কখনও আগেকার দিনের পয়সা বিক্রি হয় কয়েক লাখ টাকায়। আর এই সমস্ত জিনিস কেনাবেচার অন্যতম স্থান কয়েনবাজার নামে ওয়েবসাইটটি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ওয়েবসাইটে সম্প্রতি পুরনো এক টাকার নোটের একটি বান্ডিল বিক্রির বিজ্ঞাপণ দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে ওই এক টাকার কয়েনের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা। আর ছাড় দিয়ে তা বিক্রি করা হবে ৪৫ হাজার টাকায়।

কিন্তু কেন এত দাম? জানা গেছে, ওই এক টাকার নোটটির আত্মপ্রকাশ ঘটেছিল ১৯৫৭ সালে। তাতে সই করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হীরুভাই প্যাটেল। পাশাপাশি সেটির জাম্বলিং নম্বর ‘১২৩৪৫৬’। আর সেকারণেই সেটি অত্যন্ত দুঃস্প্রাপ্য। তাই মাত্র এক টাকার বান্ডিল হলে কী হবে! ওয়েবসাইটে সেটির দাম প্রায় ৫০ হাজার টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com