মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা উপহার দিল ”ভয়েস অব পাকুন্দিয়া”

এসকে রাসেল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২০৯ বার পড়া হয়েছে

২৭০জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দিয়েছে কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপ “ভয়েস অব পাকুন্দিয়া”।

.

মঙ্গলবার (১১মে) সকাল থেকে সন্ধা পর্যন্ত পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে এই ঈদ উপহার বিতরণ করেন গ্রুপের সদস্যরা। ঈদের আগে নতুন পোশাক পেয়ে খুবই খুশি সুবিধাবঞ্চিত এসব শিশুরা।

.

নতুন জামা নিতে আসা শিশু সুরাইয়া বলে, বাবা তার জন্য নতুন কোনো জামা কিনতে পারেনি, তাই এই জামা পেয়ে তার খুবই খুশি লাগছে।

.

জামা নিতে আসা শিশু মুস্তাকিম বলে, তার বাবা অসুস্থ তাই তার বাবার এই ঈদে টাকা রোজগার করতে পারেনি। সেজন্য তাকে ঈদের নতুন জামা কিনে দিতে পারবে না এই কথা শুনে তার মন খারাপ ছিল। এখন এ নতুন জামা পেয়ে তার যে কি আনন্দ!

.

ঈদ উপহার জামা বিতরণের সময় ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন এস এম রায়হান বলেন, শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই ক্ষুদ্র কার্যক্রম। এবার উপজেলার বিভিন্ন এলাকার গিয়ে ২৭০জন শিশুদের হাতে ঈদের নতুন জামা তুলে দিতে পেরে আমরাও আনন্দিত। দরিদ্র পরিবারের শিশুদের ঈদের নতুন জামা দেয়া হবে জানিয়ে ভয়েস অব পাকুন্দিয়া গ্রুপে পোস্ট করা হলে সদস্যদের ব্যাপক সাড়া পড়ে। অনেকেই সদস্যই নিজ থেকে আমাদের সাথে যেগাযোগ করে অর্থ দিয়েছেন। কেউ কেউ নতুন জামা কিনেও আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। পাকুন্দিয়া উপজেলাবাসীর এমন সাড়া না পেলে আমাদের এই আয়োজন এত বড় করে করতে পারতাম না।

.

তিনি আরও বলেন, উপহার হিসেবে সামান্য হলেও শিশুদের মুখের হাসি আর তাদের প্রাপ্তির আনন্দই আমাদের গ্রুপের সদস্য ও আর সুহৃদদের আয়োজনের স্বার্থকতা।

.

গ্রুপের আরেক এডমিন ঈদ উপহার বিতরণের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, আমাদের আয়োজন সামান্য হলেও, তা দেখে সমাজের কিছু কিছু মানুষ নিজ নিজ এলাকায় এমন আয়োজন করলে ছিন্নমূল, সুবিধা বঞ্চিত এসব শিশুরাও মেতে উঠবে ঈদের আনন্দে।

.

সমাজের সামর্থ্যবানদের প্রতি তিনি আহ্বান করেন, আসুন যার যার অবস্থান থেকে এসব শিশুর জন্য কাজ করি; ওদেরকে সমাজের মূলস্রোতে নিয়ে আসি। আর তাহলেই গড়ে উঠবে সত্যিকারের সাম্যের বাংলাদেশ।

.

ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন এসকে রাসেল, বিডি ক্লীন কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ও ভয়েস অব পাকুন্দিয়ার মডারেটর এনামুল হক হৃদয়, ভয়েস অব পাকুন্দিয়ার মডারেটর শাহরিয়ার হৃদয়, সোহানুর রহমান আল আমিন, মাহমুদুর রহমান আফ্রিদ প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com