মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা, ২৩ মে প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে
ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা, ২৩ মে প্রথম ম্যাচ

তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজ (১৬ মে) সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হোটেল সোনারগাঁওয়ে গিয়েছেন।

হোটেলে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন লঙ্কানরা। আগামী ২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুইটি ওয়ানডে ২৫ ও ২৮ মে।

১৯ মে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামবে শ্রীলঙ্কা। ২১ মে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

১৮ সদস্যের লঙ্কান দলের নেতৃত্বে দিচ্ছেন কুশল পেরেরা। বাংলাদেশ সিরিজেই শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছেন এই ব্যাটসম্যান। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই পাওয়া যাবে ১০ পয়েন্ট। হারলে ১০ পয়েন্ট হাতছাড়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com