শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

চাঁদের মাটিতে জন্মাল চারা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

চাঁদের মাটিতে জন্মাল চারা। চীনের পাঠানো মহাকাশযানের বয়ে নিয়ে যাওয়া তুলো বীজ থেকে চারা জন্মানোর এই ঘটনা মহাকাশ গবেষণায় নিঃসন্দেহে  অতি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ওই মহাকাশযানের ভিতরে পাত্রে রাখা বীজ থেকে চারা জন্মানোর ঘটনায় মহাকাশবিজ্ঞানীরা উত্তেজিত।

গত ৩ জানুয়ারি চীনের পাঠানো মহাকাশযান পৃথিবী থেকে চাঁদের সব থেকে দূরের স্থানে অবতরণ করে। ওই যানেই নিয়ে যাওয়া হয়েছিল তুলোর বীজ। যা থেকে এবার জন্ম নিল চারা। এর পরের লক্ষ্য ফুলের চারা। এছাড়াও ওই যানে সরষে, আলু বা মাছির ডিম এই সবও নিয়ে যাওয়া হয়েছে। ক্রমে সেগুলি নিয়েও পরীক্ষা করা হবে।

আসলে চিনের এই চ্যাং-ই ৪ মিশনের অন্যতম উদ্দেশ্যই হলো, কম অভিকর্ষের স্থানে শস্যের বীজ বা অন্য প্রাণের স্পন্দন ফোটানো সম্ভব কি-না তা পরীক্ষা করে দেখা।

কেবল এইটুকুতেই থেমে থাকছে না চীন। সেদেশের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়ে দিয়েছে, এই বছরের মধ্যেই আরও একটি চন্দ্রাভিযান চালাবে তারা। সেই মিশনের নাম চ্যাং-ই ৫। সেই মিশনের লক্ষ্য, চাঁদের নমুনা পৃথিবীতে নিয়ে যাওয়া। এর পর ২০২০-তে মঙ্গলে অভিযান করবে তারা, তাও জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com