মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মায়ের আশা পূরণ করলেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে
মায়ের আশা পূরণ করলেন না রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর মা ডলোরেস গত শুক্রবার জানিয়েছিলেন, তিনি চান তার ছেলে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে আসুক। কিন্তু মায়ের এই আশা আপাতত পূরণ করছেন না সিআর সেভেন।

পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলারের পর্তুগালে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট জর্জে মেন্দেস। মেন্দেস জানিয়েছেন, এই মুহূর্তে দেশের কোনো ক্লাবে রোনালদোর খেলার ইচ্ছে নেই। ফলে আবারো তার পরবর্তী ক্লাব নিয়ে জল্পনা শুরু হয়ে গেল।

এর আগে রোনালদোর মা ডলোরেস জানিয়েছিলেন, ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফেরার জন্য তার ছেলেকে অনুরোধ করবেন। স্পোর্টিং সমর্থকদের সেই আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ফুটবল জীবনের এই সফল মুহূর্তে পর্তুগালের মতো কম জনপ্রিয় লিগে যেতে চাইছেন না রন।

পর্তুগালের এক সংবাদপত্রে মেন্দেস বলেছেন, স্পোর্টিং এবার খেতাব জেতায় রোনালদো খুবই খুশি। প্রকাশ্যে উচ্ছ্বাসও দেখিয়েছে। কিন্তু এই মুহূর্তে ওর পর্তুগালে ফেরার কোনো সম্ভাবনা নেই।

এদিকে জুভেন্টাস এবার সিরি আ খেতাব জিততে না পারলেও রোনালদোর ছন্দ অব্যাহত। সম্প্রতি ক্লাবের হয়ে শততম গোল করেছেন তিনি। অনেকেই ধারণা করছেন, আগামী মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিতে পারেন এই স্ট্রাইকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com