মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭

পাকুন্দিয়া থানা পুলিশ গতকাল বুধবার রাতে পুলিশি অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ আসামিকে গ্রেফতার করে আজ ২০ মে (বৃহস্পতিবার) কোর্টে প্রেরণ করেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাকুন্দিয়া থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সালুয়াদী গ্রামের রবিকুল ইসলাম শান্ত (২৫), পৌর সদরের লক্ষীয়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে আন্ত: জেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা একরামুল (৩২), চন্ডিপাশা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে হৃদয় (২৫), এছাড়াও মির্জাপুর বাজার কালিবাড়ির সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে জুয়া খেলার সময় চরকুর্শা গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে আঃ আওয়াল (৫০), একই গ্রামের মৃত জহুর আলীর ছেলে বাচ্চু মিয়া (২৮), কাহেৎধান্দুল গ্রামের আলাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫), হিজলীয়া গ্রামের আঃ সালামের ছেলে শহিদ মিয়া (৩২) কে গ্রেফতার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com