মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন 

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন 
দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম কে হেনস্তার প্রতিবাদে, নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তায় জড়িতদের শাস্তির দাবীতে পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ শনিবার (২২ মে) দুপুরে পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আমাদের সময় প্রতিনিধি মো. মঞ্জুরুল হক মঞ্জু।
অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, সহ-সভাপতি শহীদুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আফসার আশরাফী,  সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, প্রচার সম্পাদক রফিকুল হাকিম,
সাহিত্য সম্পাদক আগুন আমিন, ধর্মবিষয়ক সম্পাদক, এস এ সম্রাট, সমাজসেবা সম্পাদক স্বপন হোসেন, কার্যকরী সদস্য এমদাদুর রহমান, শমশের আলী।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন সাবেক পৌরকাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, সাংবাদিক জহিরুল ইসলাম, আকরাম হোসেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত মুক্তি এবং অবিলম্বে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com