মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

৪৫ বছর বয়সে ১৯০ রানের ধ্বংসাত্মক ইনিংস!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১
  • ১৭০ বার পড়া হয়েছে
৪৫ বছর বয়সে ১৯০ রানের ধ্বংসাত্মক ইনিংস!

বিশ্বের কিছু মানুষের কাছে বয়স কোনো ব্যাপারই নয়; একটা সংখ্যামাত্র। তাদের একজন ড্যারেন স্টিভেন্স। কিছুদিন আগেই নিজের ৪৫তম জন্মদিনে কাউন্টি ক্রিকেটের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। মাস ঘুরতে না ঘুরতে ফের রেকর্ড বইয়ে নাম তুলে ফেললেন কাউন্টি দল কেন্টের এই অভিজ্ঞ অল-রাউন্ডার। গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি ম্যাচে তিনি খেলেছেন ১৯০ রানের ইনিংস। চলতি মৌসুমে এটা তার দ্বিতীয় তিন অংকের ইনিংস।

ওই ম্যাচে ৯২ বলে ৯টি চার ও ৭টি ছক্কায় তিন অংক স্পর্শ করেন ড্যারেন। ১১৭ বলে টপকে যান ১৫০ রানের মাইলফলক। সবাই তখন ৪৫ বছর বয়সী এই তরুণের ডাবল সেঞ্চুরি দেখার অপেক্ষায় ছিলেন। তিনি যেভাবে খেলছিলেন, তাতে ডাবল সেঞ্চুরি অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু না, স্টিভেন্স শেষ পর্যন্ত ১৪৯ বলে ১৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হয়ে যান। এই ধ্বংসাত্মক ইনিংসে তিনি ১৫টি চার ও ১৫টি ছক্কা মারেন। মাত্র ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করার আক্ষেপ নিশ্চয়ই পোড়াচ্ছেস স্টিভেন্সকে।

মজার ব্যাপার হলো, স্টিভেন্সের উইকেটটি যিনি শিকার করেন তিনি বর্তমান অস্ট্রেলিয়া জাতীয় দলের উঠতি তারকা। নাম মার্নাস লাবুশেন। ডাবল সেঞ্চুরি মিস করলেও সবচেয়ে বেশি বয়সে কাউন্টিতে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড কিন্তু স্টিভেন্সের দখলেই আছে। তিনি ছুঁয়েছেন ক্রিস বল্ডারস্টোনের একটি রেকর্ড। বল্ডারস্টোন ১৯৮৬ সালে ৪৫ বছর বয়সে লেস্টারের হয়ে সাসেক্সের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি করেছিলেন। এবার তার রেকর্ডে ভাগ বসালেন স্টিভেন্স।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com