মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

মহানবী (সা.) কে কটূক্তিকারীর ফাঁসির দাবিতে পাকুন্দিয়ায় বিক্ষোভ-মানববন্ধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে
মহানবী (সা.) কে কটূক্তিকারীর ফাঁসির দাবিতে পাকুন্দিয়ায় বিক্ষোভ-মানববন্ধন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তারকৃত সৌরভ দত্তের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

উপজেলার সর্বস্তরের ইসলামী তৌহিদী জনতার ব্যানারে আজ রোববার (২৩ মে) দুপুরে পৌরসদর বাজার জামে মসজিদ ও উপজেলার হোসেন্দী এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে পবিত্র কোরআন, নবী করিম (সা.) ও হযরত আয়শা (রা.)কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অভিযুক্ত সৌরভ দত্তের ফাঁসির দাবি জানানো হয়।

এদিকে হোসেন্দী বাজার থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ-মিছিল পাকুন্দিয়া সদরের উদ্দেশ্যে রওনা হয়ে সৈয়দগাঁও সীড স্টোর এলাকায় এসে পৌঁছলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বাঁধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সৌরভ দত্তের নিজের ফেসবুক আইডি থেকে কোরআন, মহানবী (সা.) এবং হযরত আয়শা (রা.) কে নিয়ে কটূক্তি করে অন্যদের ম্যাসেজ পাঠান। পরে বিষয়টি ভাইরাল হলে সকলের নজরে আসে। শুক্রবার সকাল ১১টায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজমুল কবীর আলমগীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ডিজিটাল নিরাপত্তা আইনে সৌরভ দত্তকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। পরে ওইদিন বিকেলে প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বড়পুল এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। সৌরভ দত্ত পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সুখরঞ্জন দত্তের ছেলে। সে ঢাকার আশুলিয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com