মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়লো ‘লকডাউন’, খোলা রাখা যাবে হোটেল-রেস্তোরাঁও

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৮৫ বার পড়া হয়েছে
৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়লো ‘লকডাউন’, খোলা রাখা যাবে হোটেল-রেস্তোরাঁও

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আন্তঃজেলাসহ সব যানবাহন চলাচল করবে অর্ধেক যাত্রী নিয়ে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে। করতে হবে। হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতা সেবা গ্রহণ করতে পারবে।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল এক সপ্তাহের বিধিনিষেধ জারি করা হয়। ওই বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।

এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত। সেটি বাড়িয়ে পরে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। পরে সেই বিধিনিষেধের মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। এবার বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়নো হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com