মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় ছেলেকে জমি লিখে না দেওয়ায় পিতাকে মারধর

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫৮২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ছেলেকে জমি লিখে না দেওয়ায় পিতাকে মারধর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি লিখে না দেওয়ায় পিতা উসমান গণিকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে রিপন মিয়ার বিরুদ্ধে। গত শনিবার উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটলেও এর বিচার চেয়ে আজ সোমবার (২৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উসমান গণি। আহত উসমান গণি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি লিখে দিতে দীর্ঘদিন ধরে পিতাকে চাপ দিয়ে আসছে রিপন মিয়া। জমি লিখে না দেওয়ায় প্রায়ই রিপন মিয়া পিতাকে মারধর করতো। এনিয়ে এলাকায় একাধিকবার শালিস-দরবার করেও কোনো প্রতিকার পায়নি উসমান গণি। এর জেরে গত শনিবার সকাল ১০টার দিকে ফের জমি লিখে দেওয়ার জন্য পিতাকে চাপ দেয়। জমি লিখে দিতে অস্বীকার করায় অকথ্য গালাগালসহ পিতাকে লাঠি দিয়ে বেদম পেটায়। একপর্যায়ে বল্লম দিয়ে পিতার কপালে আঘাত করে রিপন মিয়া। এতে উসমান গণি গুরুতর রক্তাক্ত জখম হন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী উসমান গণিকে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

উসমান গণি বলেন, ‘রিপন মিয়া ঢাকায় থাকতো। সেখানে এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে তার নামে জমি লিখে দেওয়ার জন্য আমাকে চাপ দেয়। জমি লিখে না দেওয়ায় সে আমাকে প্রায়ই মারধর করে আসছে। আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।’

অভিযুক্ত রিপন মিয়া পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি থানায় পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com