মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় কলেজ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের দুই বছরের জেল

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় কলেজ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের দুই বছরের জেল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক তরুণীকে (১৮) যৌন হয়রানি করার অভিযোগে শফিকুল ইসলাম হীরা (২৪) নামে এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙলবার (২৫ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এ দন্ডাদেশ দেন বিচারক একেএম লুৎফর রহমান। দন্ডপ্রাপ্ত ওই যুুবক উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চরপাড়া গ্রামের ওই তরুণী পাকুন্দিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁকে রাস্তাঘাটে প্রায়ই উত্ত্যক্ত-বিরক্ত করতো একই গ্রামের পাশের বাড়ির শফিকুল ইসলাম। বিষয়টি শফিকুলের বাবা-মাকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মঙলবার দুপুরে বাড়িতে গোসল করছিল ওই তরুণী। এসময় কৌশলে সেখানে গিয়ে তরুণীকে জাপটে ধরে শ্লীলতাহানি করে শফিকুল। তরুণীর ডাক-চিৎকারে বাড়ির লোকজন এসে শফিকুলকে আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত শফিকুল ইসলামকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আশরাফুল হুদাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌন হয়রানি করার অপরাধে ওই যুবককে দন্ডবিধি ১৮৬০এর ৫০৯ ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com