কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় মিয়া (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ মে) বিকেলে পৌর এলাকার ছেত্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। মতিউর রহমান হৃদয় ওই গ্রামের আপন মিয়ার ছেলে। সে উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল ৫টার দিকে মতিউর রহমান হৃদয় নিজ বাড়ির নষ্ট হওয়া পানির মোটরটি মেরামত করছিল। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সারোয়ার জাহান বলেন, এ বিষয়ে তিনি এখনো কোনো সংবাদ পাননি।