মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

গোসলের সময় তরুণীর শ্লীলতাহানি, যুবকের জেল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৮৩ বার পড়া হয়েছে
গোসলের সময় তরুণীর শ্লীলতাহানি, যুবকের জেল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোসলের সময় তরুণীর শ্লীলতাহানির অভিযোগে শফিকুল ইসলাম হীরা (২৪) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে তা‌কে কি‌শোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হ‌য়ে‌ছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাকু‌ন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান এ দণ্ড দেন। শফিকুল ইসলাম হীরা উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়িতে গোসল করছিলেন ওই তরুণী। এ সময় কৌশলে সেখানে গিয়ে তরুণীর শ্লীলতাহানি করেন শফিকুল। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে শফিকুলকে আটক করে।

খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com