মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় শিশু ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৪৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় শিশু ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রিমন মিয়া(১৬)কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিমন মিয়া উপজেলার চ-িপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের নজম উদ্দিনের ছেলে। গত সোমবার (২৪মে) শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা রিমনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান জানিয়েছেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইব্রাহীম হোসেন ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান এর নেতৃত্বে একদল পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ভৈরব-ময়মনসিংহ সড়কের পুলেরঘাট বাজারের একটি ফল দোকানের সামনে থেকে রিমনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত রোববার (২৩মে) রাত ৮টার দিকে উপজেলার ঘাগড়া গ্রামের সাত বছরের এক শিশু কন্যা ঘরে ঘুমাচ্ছিল। এসময় কৌশলে ওই ঘরে ঢুকে শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে বখাটে রিমন মিয়া। শিশুটির ডাক-চিৎকারে তার মা এগিয়ে গেলে রিমন পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই শিশুটি চিকিৎসাধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com