মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

এসএসসি-এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১৭২ বার পড়া হয়েছে
এসএসসি-এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

আগামী বছরের (২০২২ সাল) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত এ সিলেবাস অনুসারে ১৫০ দিনের পাঠদান শেষে এসএসসি পরীক্ষা হবে। আর এইচএসসি পরীক্ষা হবে ১৮০ দিন পাঠদান শেষে।

শুক্রবার (২৮ মে) সকালে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার এনসিটিবি ও শিক্ষাবোর্ড পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংশ্লিষ্টদের অবহিতকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, চলতি শিক্ষাবর্ষের মতোই ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যসূচি সংকোচন ও পাঠপরিকল্পনা তৈরি করেছে এনসিটিবি। তবে ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্বশরীরে ক্লাস করার যথেষ্ট সময় পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনসিটিবি’র শিক্ষাক্রম সদস্য প্রফেসর মশিউজ্জামান বলেন, করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সকল শিক্ষার্থীরা প্রায় এক বছর ক্লাস করতে পারেনি। নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে এসএসসি ১৫০ কর্মদিবস এবং এইচএসসি ১৮০ কর্মদিবস ক্লাস করতে পারতেন। তবে করোনাকালীন সময় বিবেচনা করে সামান্য আকারে পাঠ্যসূচি সংকুচিত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com