মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১
  • ১৯৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

পাকুন্দিয়া উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় শনিবার (৫ জুন) দুপুর ১২টায় পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাকুন্দিয়া-কটিয়াদি কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ নূর মোহাম্মদ।

উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, ডেইরি ও ওষুধ প্রযুক্তিবিদ খন্দকার আসিফুজ্জামান, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, খামারি কাজী শাহজাহান প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে সকলপ্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী ৩৫টি স্টলে খামারিগণ তাদের উৎপাদিত পণ্য, পশুপাখি নিয়ে উপস্থিত ছিলেন। প্রদর্শনী কমিটি যথাযথ প্রক্রিয়া যাচাই-বাছাই করে অংশগ্রহণকারী সকল খামারিদের মাঝে সনদ বিতরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূর মোহাম্মদ বলেন, বর্তমান  কৃষকবান্ধব সরকার বৈশ্বিক মহামারিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের মাঝে প্রনোদণা ও নগদ অর্থ সহায়তা করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com