বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় বজ্রপাতে মাহাবুল আলম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার বাঘাকান্তি হাওরে এ ঘটনা ঘটে।

মাহাবুল আলম উপজেলার দেওঘর ইউনিয়নের মধ্য আলিনগর গ্রামের হাজী শাহজাহান মোল্লার ছেলে।

একাধিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১১ জুন) বিকেলে বৃষ্টির মধ্যে বাঘাকান্তি হাওরে গরু আনতে যান মাহাবুল আলম। এসময় গরু নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com