সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের ফুটবলে চ্যাম্পিয়ন ভৈরব ও করিমগঞ্জ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১
  • ১৮৯ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের ফুটবলে চ্যাম্পিয়ন ভৈরব ও করিমগঞ্জ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জ জেলায় শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর খেলা। বালিকা বিভাগে টানা দ্বিতীয় বারের মত শিরোপা জিতেছে করিমগঞ্জ উপজেলা এবং বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভৈরব উপজেলা।

 

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বালিকাদের ফাইনালে মাঠে নামে কিশোরগঞ্জ পৌরসভা এবং করিমগঞ্জ উপজেলা। প্রথমার্ধে গোলশুন্য থাকলেও দ্বিতীয়ার্ধে কানম আক্তারের জোড়া গোলে শিরোপা নিশ্চিত করে করিমগঞ্জ উপজেলার বালিকারা। এদিকে জমজমাট লড়াই হয়েছে বালকদের ফাইনালে। ভৈরব এবং হোসেনপুর উপজেলার ম্যাচে নির্ধারিত সময় শেষ হয় গোল ছাড়াই। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টিশুটে। টাইব্রেকে ৩-১ গোলে জিতে প্রথম বারের মত এই আসরে শিরোপা জেতে ভৈরব উপজেলা। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

 

বালক এবং বালিকাদের ১৪ দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো। টুর্নামেন্টের বালক বিভাগে ২ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার রকি, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে হোসেনপুর উপজেলার আজাহারুল এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে কিশোরগঞ্জ পৌরসভার নাইম। বালিকা বিভাগে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে করিমগঞ্জ উপজেলার কানম আক্তার। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন করিমগঞ্জ উপজেলার রুমা আক্তার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন কিশোরগঞ্জ পৌরসভার রহিমা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোস্তাক সরকার, বিসিবির পরিচালক ও কিশোরগঞ্জ ফুটবল এ্যাসোসিয়েশন এর সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম সহ বিভিন্ন উপজেলার খেলোয়াড়বৃন্দ।

চলতি মাসে এই আয়োজনের বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিবে টুর্নামেন্টের বাছাইকৃত সেরা খেলোয়াড়রা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com