মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি লাল কালো রংয়ের হিরো গ্লামার ১২৫ সিসি চোরাই মোটর সাইকেলসহ তোতা মিয়া (২৫) নামে  মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালিয়া চৌরাস্তার একটি রেস্টুরেন্টের সামনে থেকে চোরাই মোটর সাইকেলটি’সহ তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া  মোটর সাইকেল চোর চক্রের সদস্য তোতা মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বরিল্লা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের প্রভাষক আবু খালেদের বাড়ি থেকে সম্প্রতি তার হিরো গ্লামার এবং তার ভাই মো. তারেক কামালের বাজাজ ডিসকভার দুইটি মোটর সাইকেল চুরি হয়।

নিজস্ব উদ্যোগে অনেক খোঁজাখুজি করেও মোটর সাইকেলটি উদ্ধার করতে না পেরে বুধবার (১৬ জুন)বারাবর মাদ্রার প্রভাষক আবু খালেদ পাকুন্দিয়া থানায় মামলা (নং-১৮, তাং-১৬/০৬/২০২১ .) দায়ের করেন। মামলায় তোতা মিয়াসহ চারজনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ আসামিদের গ্রেপ্তার ও চুরি হওয়া দুটি মোটর সাইকেল উদ্ধারে তৎপরতা শুরু করে। এর অংশ হিসেবে ওইদিন বুধবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি চোরাই মোটর সাইকেলসহ  মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মামলা দায়েরের পর ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার ও চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার হওয়ায় মোটর সাইকেলের মালিক খালেদ সন্তোষ প্রকাশ করেছেন।

পাকুন্দিয়া  থানার অফিসর ইনচার্জ(ওসি) মো. সারোয়ার জাহান আরো জানান, গ্রেপ্তারের পর দুপুরে মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য তোতা মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com