পাকুন্দিয়া উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জায়কা) সহায়তায় হস্ত ও কুঠির শিল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নকশিকাঁথা তৈরিতে ১০ দিনব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে।
২২ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু। উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামছুন্নাহার আপেল, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, জায়কার প্রতিনিধি পলাশ কর।