মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় আনসার-ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৯৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আনসার-ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলা কর্মকর্তাদের সাথে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের বাৎসরিক উন্নয়নমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকালে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) একেএম লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ড জিওয়াইএকে (তুরস্ক) জে.এম ইমরান। উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক শামীম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। সহকারী জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ড মো. মোতালিব হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদ আলী মিয়া, পাকুন্দিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুভারভাইজার মো. শারফুল ইসলাম, আনসার ভিডিপি প্রশিক্ষক মনোয়ারা বেগম, উপজেলা কোম্পানী কমান্ডার শেখ ফরিদ উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভা শেষে ২০০ জন আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শুভেচ্ছা পুরস্কার হিসেবে ১টি করে মগ ও নগদ অর্থ প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com